এবার পুজোর প্রস্তুতি শুরু মেট্রোয়
সামনেই পুজো তার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিতে চাইছে মেট্রোয়। তাই আগামী সোমবার থেকে আরও সংখ্যায় বাড়ছে মেট্রো। বাড়ছে ৫ টি মেট্রো। একই সঙ্গে মেট্রো চালানোর সময়ও বাড়ানো হচ্ছে। জানা গিয়েছে সন্ধে সাতটার বদলে রাত ৮টায় ছাড়বে শেষ মেট্রো। দমদম ও কবি সুভাষ স্টেশন থেকে ছাড়বে শেষ মেট্রো।
এবার থেকে দৈনিক ১২২টি মট্রো ট্রেন চলবে শহরে। সকাল আটটা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। করোনা আবহের মধ্যেও প্রতিদিন প্রায় ৬০ হাজার যাত্রী চলাচল করছে মেট্রোয়। পুজোর আগে যাত্রীদের চাপ বাড়তে শুরু করায় এই সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষেের।
৪ অক্টোবর থেকে রবিবারেও মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল ১০টা ১০ মিনিটে দুটি রবিবার ছাড়বে প্রথম মেট্রো। রাতে ৮টা পর্যন্ত চলবে মেট্রো।

Post a Comment